মাত্র ১০০০ টাকায় ৪টি সেরা Smartwatch (২০২৬) – Smartwatch Under 1000 in BD

Best Smartwatch Under 1000 in Bangladesh

আপনি যদি মাত্র এক হাজার টাকার মধ্যে একটা Best Smartwatch কিনতে চান, তাহলে এই article টি আপনার জন্য। আমি পুরো internet ঘেঁটে, প্রায় ৫০–৬০+ smartwatch analyse করে এই ৪টি Best Smartwatch shortlist করেছি, যেগুলো এই budget এ সবচেয়ে সেরা।

তাই চলুন দেখে নেওয়া যাক 4 Best Smartwatch Under 1000 in Bangladesh (2026).

Disclosure: PC Advice Pro is reader-supported. We suggest the best products based on our research and analysis. Some links in this article may be affiliate links. This means we may earn a small commission if you purchase through these links, at no extra cost to you.

SmartWatch Buying Guide – বাজেট স্মার্টওয়াচ কেনার আগে যা দেখবেন

১০০০ টাকার মধ্যে স্মার্টওয়াচ কিনতে গেলে সব ফিচার একসাথে পাবেন না এটাই স্বাভাবিক। তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।

  • Display Type: IPS, TFT বা AMOLED—ডিসপ্লে যত ভালো হবে ভিজ্যুয়াল তত পরিষ্কার হবে
  • Bluetooth Calling: আপনি যদি ঘড়ি থেকেই কল করতে চান, তাহলে calling support আছে কিনা দেখুন
  • Battery Backup: কমপক্ষে 2–5 দিনের ব্যাটারি ব্যাকআপ ভালো ধরা হয়
  • Charging Type: Wireless বা magnetic charging থাকলে ব্যবহার আরও সহজ হয়
  • Health Features: Heart rate, sleep, SpO2—এসব থাকলেও এগুলো সাধারণত basic level-এর হয়
  • App Support: ঘড়ির অ্যাপ stable না হলে notification ও data sync সমস্যা হতে পারে
  • Build Quality: Alloy বা plastic body—আপনার পছন্দ অনুযায়ী বাছাই করুন

এই বিষয়গুলো ঠিকভাবে দেখলে বাজেটের মধ্যেও ভালো value-for-money স্মার্টওয়াচ কেনা সম্ভব।

কেন আমার দেয়া এই সাজেশন বিশ্বাস করবেন?

এখানে থাকা সব তথ্য সরাসরি প্রতিটি প্রোডাক্টের দেওয়া অফিসিয়াল স্পেসিফিকেশন, অনলাইন মার্কেটপ্লেস ডেটা এবং রিয়েল লাইফ এ ব্যাবহার কারীদের দেয়া মতামতের ভিত্তিতে সাজানো হয়েছে। এখানে কোনো অনুমান বা অতিরিক্ত ফিচার যোগ করা হয়নি।

প্রতিটি স্মার্টওয়াচকে তার বাস্তব ফিচার, সীমাবদ্ধতা এবং দৈনন্দিন ব্যবহার অনুযায়ী যাচাই বাছাই করে লিস্টে Include করা হয়েছে। এবং ঘড়ি গুলোর দাম নেয়া হয়েছে Daraz Online Marketplace থেকে। মনে রাখবেন, অনলাইনে সকল প্রোডাক্ট এর দাম উঠানামা করে, তাই লেটেস্ট প্রাইস দেখার পরামর্শ থাকল।


Key Features –

Feature

Details

Display

2.19-inch IPS (240 × 286 resolution)

Touch Control

Full touchscreen

Compatibility

Android 5.0+ & iOS 10.0+

Charging

Wireless charging

Battery Capacity

230 mAh

Battery Backup

3–5 days

Standby Time

Up to 15 days

App Support

LeFun Health

Memory

128MB

Colors

Multi-color options

Water Resistance

Not water-resistant

ঘড়িটি আসলে কেমন ?

এই ঘড়িটি মূলত basic use-এর জন্য উপযোগী। 2.19 ইঞ্চির বড় ডিসপ্লে থাকায় নোটিফিকেশন, কল রিসিভ/ডায়াল করা এবং সময় দেখা সহজ হয়। LeFun Health অ্যাপের মাধ্যমে স্টেপ, distance ইত্যাদি দেখতে পারা যায়, তবে এটি heavy fitness tracking বা medical-level accuracy দেয় না। ব্যাটারি সাধারণ ব্যবহারে প্রায় ৩–৫ দিন চলে, আর standby টাইম অনেকদিন থাকার কারণে বারবার চার্জ না দিলেও ব্যবহার করা যায়। ওয়াটারপ্রুফ না হওয়ায় পানি থেকে সাবধান থাকা জরুরি।

কারা কিনবেন

  • যারা ১০০০ টাকার মধ্যে বড় ডিসপ্লে সহ একটি স্মার্টওয়াচ চান
  • যারা বেসিক ইউজ (নোটিফিকেশন, টাইম, হালকা ফিটনেস ট্র্যাকিং) এর জন্য ঘড়ি খুঁজছেন
  • যারা ফুল টাচ স্ক্রিন এবং সহজ ব্যবহার চান
  • যারা মাঝারি ব্যাটারি ব্যাকআপে সন্তুষ্ট

কারা কিনবেন না

  • যারা ওয়াটারপ্রুফ বা পানি প্রতিরোধী স্মার্টওয়াচ চান
  • যারা উন্নত ফিটনেস ট্র্যাকিং বা একদম একুরেট ডাটা আশা করেন
  • যারা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি খুঁজছেন
  • যারা দীর্ঘমেয়াদে হেভি ইউজের জন্য বেশি টেকসই ডিভাইস চান

Key Features –

Feature

Details

Display

2.19-inch TFT (240 × 296 resolution)

Screen Shape

Square design

Touch Control

Full touchscreen

Bluetooth

Bluetooth 5.1

Calling Feature

Bluetooth voice calling (Answer & Dial)

Compatibility

Android & iOS supported

App Support

Laxasfit app

Fitness Tracking

Steps, distance, calories, activity tracking

Health Features

Sleep monitoring

Build Material

Alloy case & strap

Water Resistance

Life waterproof

Watch Faces

Multiple dials available

Voice Assistant

Supported

SIM Support

No SIM slot

ঘড়িটি আসলে কেমন ?

এই S9 Pro ঘড়িটির biggest appeal হলো Bluetooth calling ও alloy body design। Alloy strap থাকায় অনেক সময় এটি একটু ভারী মনে হতে পারে, তবে এটি অনেকের কাছে premium look দেয়। Bluetooth 5.1-এর কারণে কল কানেকশন বেশ stable থাকে এবং app-এর মাধ্যমে notification-গুলো ঠিকভাবে sync হয়। Sleep ও activity tracking basic level-এ কাজ করে, তাই hardcore fitness tracking expect করলে সেটি পাওয়া যাবে না। Voice assistant থাকায় কিছু কমান্ড সহজে দেওয়া যায়, কিন্তু এটি Google/Apple-এর মতো advanced voice assistant নয়।

কারা কিনবেন

  • যারা কম বাজেটে Bluetooth calling সহ স্মার্টওয়াচ খুঁজছেন
  • যারা বড় ডিসপ্লে ও স্টাইলিশ স্কয়ার ডিজাইন পছন্দ করেন
  • যারা বেসিক ফিটনেস ট্র্যাকিং (স্টেপ, ক্যালোরি, স্লিপ) চান
  • যারা কল রিসিভ/ডায়াল করার সুবিধা চান
  • যারা একটু প্রিমিয়াম লুক (alloy build) পছন্দ করেন

কারা কিনবেন না

  • যারা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ (swimming usable) ঘড়ি চান
  • যারা খুব বেশি একুরেট হেলথ ট্র্যাকিং আশা করেন
  • যারা SIM সাপোর্ট বা standalone ব্যবহার চান
  • যারা হালকা ও খুব কমফোর্টেবল (soft strap) ঘড়ি খুঁজছেন (alloy strap সবার জন্য কমফোর্টেবল নাও হতে পারে)

Key Features –

Feature

Details

Display

2.19-inch AMOLED HD display

Screen Quality

Standard AMOLED (not full deep black)

Touch Control

Full touchscreen

Bluetooth

Bluetooth 5.0

Calling Feature

Bluetooth calling (built-in mic & speaker)

App Support

Laxasfit app

Battery Capacity

230 mAh

Charging

Magnetic wireless charging

RAM

128MB

Chipset

Blueturm 5610

Sensors

G-sensor & M-sensor

Smart Features

Raise to wake, notifications, calculator

Fitness Tracking

Steps, distance, calories, activity tracking

Health Features

Sleep monitoring

ঘড়িটি আসলে কেমন ?

S11 Max-এর display অন্যগুলোর চেয়ে একটু বেশি vibrant বলে মনে হতে পারে কারণ এটি AMOLED HD হিসেবে উল্লেখ আছে। Bluetooth calling, magnetic wireless charging ও Raise to Wake ফিচারগুলো দৈনন্দিন ব্যবহারে সুবিধা দেয়। 230 mAh ব্যাটারি সাধারণ use-এ কয়েকদিন চলে, তবে heavy notification বা frequent calling থাকলে ব্যাটারি কম সময়ে শেষ হতে পারে। G-sensor ও M-sensor থাকার কারণে কিছু activity detect করা যায়, কিন্তু medical-level accuracy আশা করা ঠিক হবে না।

কারা কিনবেন

  • যারা এই বাজেটে AMOLED ডিসপ্লে চান
  • যারা Bluetooth calling (কল রিসিভ/ডায়াল) ব্যবহার করতে চান
  • যারা ওয়্যারলেস (magnetic) চার্জিং পছন্দ করেন
  • যারা বেসিক স্মার্ট ফিচার (notification, calculator) চান
  • যারা ডেইলি ইউজের জন্য স্টাইলিশ ঘড়ি খুঁজছেন

কারা কিনবেন না

  • যারা একদম deep black AMOLED আশা করছেন
  • যারা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ঘড়ি চান
  • যারা খুব বেশি অ্যাডভান্সড বা একুরেট হেলথ ট্র্যাকিং চান
  • যারা SIM সাপোর্ট বা standalone ব্যবহার চান

Key Features –

Features

Details

Display

1.7-inch HD TFT display

Touch Control

Full touchscreen

Calling Feature

Bluetooth calling (dial & receive calls)

Notifications

SMS & app notifications (Facebook, WhatsApp, Instagram, etc.)

Fitness Tracking

Steps, distance, calories tracking

Health Features

Heart rate, sleep tracking, blood oxygen monitoring

Sports Modes

28 sport modes

Smart Features

Music control, camera control, weather, alarm, stopwatch

Extra Features

Sedentary reminder, drink water reminder, find phone, flashlight

Watch Faces

150+ watch faces + custom photo support

Raise to Wake

Supported

Build

Metal frame design

Compatibility

Android & iOS supported

ঘড়িটি আসলে কেমন ?

Timack H11-এর সবচেয়ে বড় সুবিধা হলো এতে 28টি sport mode এবং health tracking (heart rate, sleep, blood oxygen) থাকার কথা বলা হয়েছে। Bluetooth calling-এর সাথে SMS ও social app notification-ও পাওয়া যায়। 150+ watch face + custom photo support থাকায় UI personalise করা যায়। তবে যেহেতু screen size 1.7″ এবং TFT display, তাই AMOLED-এর মতো contrast বা deep black experience পাওয়া যাবে না। Music control, camera control, alarm, stopwatch ইত্যাদি ফিচারগুলো দৈনন্দিন ব্যবহারে কাজে লাগে, কিন্তু এগুলো সবই basic level-এর ফিচার।

কারা কিনবেন

  • যারা Bluetooth calling + notification ফিচার একসাথে চান
  • যারা ফিটনেস ও হেলথ ট্র্যাকিং (heart rate, sleep, SpO2) ব্যবহার করতে চান
  • যারা অনেকগুলো sport mode সহ স্মার্টওয়াচ খুঁজছেন
  • যারা custom watch face (নিজের ছবি সেট করা) পছন্দ করেন
  • যারা daily use এর জন্য all-in-one ফিচার চান

কারা কিনবেন না

  • যারা বড় AMOLED ডিসপ্লে আশা করছেন
  • যারা খুব বেশি একুরেট হেলথ ডাটা চান
  • যারা premium level build quality খুঁজছেন
  • যারা খুব হালকা ও মিনিমাল ডিজাইনের ঘড়ি চান

Final Verdict – কোন স্মার্টওয়াচ আপনার জন্য সেরা?

১০০০ টাকার মধ্যে স্মার্টওয়াচ কিনতে গেলে কিছুটা compromise করতেই হয়। তবুও সাধ্যের মধ্যে সবটুকু সুখ পেতে নিচের যেকোনো একটি Consider করতে পারেন।

T900 Plus → যদি আপনি simple এবং বড় ডিসপ্লে সহ সহজ ব্যবহারযোগ্য ঘড়ি চান, তাহলে এটি ভালো অপশন।

Laxasfit S9 Proযদি আপনি calling + stylish alloy design পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য মানানসই।

S11 Max Laxasfit → যদি আপনার কাছে AMOLED feel এবং wireless charging গুরুত্বপূর্ণ হয়, তাহলে এটি ভালো চয়েস।

Timack H11 → যদি আপনি feature-packed smartwatch (sports mode, health tracking, custom watch face) চান, তাহলে এটি সবচেয়ে বেশি value for Money অপশন।