৭টি সেরা মনিটর ১৫ হাজারে (২০২৬) – 15K Best Monitor Guide BD

১৫,০০০ টাকার আশেপাশে সেরা ৭টি Best Monitor দেখানো হবে এই মনিটর গাইডে। এখানে মনিটরগুলো এমনভাবে সিলেক্ট করা হয়েছে যাতে আপনি চাইলে Blind Buy করতে পারেন। যাদের তেমন কোনো আইডিয়া নেই এবং কনফিউজড যে কোনটা কিনবেন, তাদের জন্য এই গাইডটি অনেক Helpfull হবে।
এই আর্টিকেলটি লেখার সময় ১১,২০০ থেকে ১৫,৫০০ টাকার মধ্যে থাকা মনিটরগুলো বেছে নেওয়া হয়েছে। এই মনিটরগুলো দিয়ে আপনি গেমিং, ভিডিও এডিটিং, অফিস ওয়ার্ক—সবই করতে পারবেন। পাশাপাশি এখানে ২২ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চি পর্যন্ত মনিটর কভার করা হয়েছে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী সহজেই একটি সাইজ বেছে নিতে পারবেন।
প্রোডাক্ট ইনফরমেশন সংগ্রহ করা হয়েছে Startech.com.bd এবং Techlandbd.com ওয়েবসাইট থেকে।
১৫,০০০ টাকার মধ্যে মনিটর কেনার আগে কী কী দেখে নিবেন ?
Panel Type
মনিটরের প্যানেল সাধারণত তিন ধরনের হয়—IPS, VA এবং TN।
IPS Panel সবচেয়ে ভালো কালার এবং ভিউয়িং অ্যাঙ্গেল দেয়। ভিডিও দেখা, ডিজাইন বা কনটেন্ট ক্রিয়েশনের জন্য এটি ভালো।
VA Panel সাধারণত ভালো কনট্রাস্ট দেয় এবং মুভি দেখার সময় কালো রং গভীর দেখায়।
এই বাজেটে সম্ভব হলে IPS panel নেওয়াই ভালো।
Refresh Rate
Refresh rate মানে প্রতি সেকেন্ডে স্ক্রিন কতবার আপডেট হয়।
- 60Hz → সাধারণ ব্যবহার
- 75Hz → একটু বেশি স্মুথ
- 100Hz বা 120Hz → গেমিংয়ের জন্য ভালো
যদি আপনি গেম খেলেন তাহলে কমপক্ষে 75Hz বা তার বেশি নেওয়া ভালো।
Screen Size
এই বাজেটে সাধারণত তিন ধরনের সাইজ পাওয়া যায়।
- 21.5 inch → ছোট ডেস্কের জন্য ভালো
- 24 inch → সবচেয়ে জনপ্রিয় সাইজ
- 27 inch → বড় স্ক্রিন এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ভালো
MSI PRO MP225 – Best Overall Budget Monitor

Price- 12,200 টাকা
MSI PRO MP225 একটি 21.5-ইঞ্চি Full HD IPS মনিটর যা এই বাজেটে সবচেয়ে ভালো Balanced অপশনগুলোর একটি।
Key Features
- 21.5-inch Full HD IPS Display
- 100Hz Refresh Rate
- 1ms Response Time
- Adaptive Sync Support
- Low Blue Light Technology
Real-Life Use
100Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং এবং UI অনেক স্মুথ লাগে। অফিস কাজ, ব্রাউজিং, ইউটিউব দেখা এবং হালকা গেমিংয়ের জন্য এটি খুব ভালো একটি অপশন।
BenQ GW2291 – Best Eye-Care Monitor

Price- 12,900 টাকা
BenQ তাদের Eye-Care Technology এর জন্য পরিচিত এবং GW2291 মডেলটি দীর্ঘ সময় কাজ করার জন্য আরামদায়ক।
Key Features
- 22-inch Full HD IPS Display
- Low Blue Light
- Flicker Free Technology
- Eye-Care Display
Real-Life Use
BenQ তাদের Eye Care Feature টা অনেক বেশি হাইলাইট করে। বেনকিউ (BenQ) মূলত Flicker-free backlighting, Low blue light filters, এবং Brightness Intelligence (B.I.) technology—এই তিনটি ফিচারের সমন্বয়ে এটা করে থাকে। So, যারা দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য এই মনিটরটি একটি ভালো অপশন।
Samsung LS22D300GAW – Best Reliable Brand Monitor

Price- 13,200 টাকা
Samsung একটি Well-known Brand এবং এই বাজেটে এই মনিটরটি একটি Reliable অপশন।
Key Features
- 21.5-inch Full HD Display
- Slim Design
- Reliable Samsung Panel
Real-Life Use
অফিস কাজ, পড়াশোনা এবং সাধারণ ব্যবহারের জন্য এটি ভালো। যারা ব্র্যান্ড রিলায়েবিলিটিকে বেশি গুরুত্ব দেন তাদের জন্য এটি ভালো option.
Lenovo L22e-40 – Best Budget Gaming Monitor

Price- 13,600 টাকা
Lenovo L22e-40 একটি Overall Stylish মনিটর IPS Display সহ।
Key Features
- 21.5-inch Full HD Display
- 75Hz Refresh Rate
- AMD FreeSync Support
- Ultra Slim Design
Real-Life Use
যারা Stylish মনিটর পছন্দ করেন তাদের জন্য এটি ভালো অপশন। এছাড়া অফিস ওয়ার্ক এবং সাধারণ ব্যবহারেও এটি ভালো পারফরম্যান্স দেয়।
ViewSonic VA240A-H – Best High Refresh Rate Monitor

Price- 14,500 টাকা
এই মনিটরটি মূলত বাজেট গেমারদের জন্য একটি ভালো অপশন।
Key Features
- 24-inch Full HD Display
- 120Hz Refresh Rate
- Eye-Care Technology
- Slim Bezel Design
Real-Life Use
FPS গেম বা fast-paced গেমে 120Hz রিফ্রেশ রেট অনেক স্মুথ এক্সপেরিয়েন্স দিবে।
Xiaomi Redmi P27FBB-RA – Best Biggest Screen Monitor
যারা বড় স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন।

Price- 15,500 টাকা
Key Features
- 27-inch IPS Display
- Full HD Resolution
- Slim Design
Real-Life Use
এই বাজেটে সবচেয়ে বড় মনিটর এটি । সাধারনত ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং এবং মুভি দেখার জন্য বড় স্ক্রিন অনেক সুবিধা দেয়।
ASUS VA249HG – Best Balanced All-Rounder Monitor

Price- 15,500 টাকা
ASUS VA249HG একটি Overall best all-rounder monitor.
Key Features
- 24-inch IPS Display
- Smooth Refresh Rate
- ASUS Eye Care Technology
Real-Life Use
অফিস কাজ, গেমিং এবং মিডিয়া ব্যবহারের জন্য এটি একটি ভালো balanced monitor।
Quick Top Picks – Best Monitors Under 15000
| Monitor Model | Screen Size | Refresh Rate | Category |
|---|---|---|---|
| MSI PRO MP225 | 21.5″ | 100Hz | Best Overall Budget Monitor |
| BenQ GW2291 | 22″ | 75Hz | Best Eye-Care Monitor |
| Samsung LS22D300GAW | 21.5″ | 75Hz | Best Reliable Brand Monitor |
| Lenovo L22e-40 | 21.5″ | 75Hz | Best Budget Gaming Monitor |
| ViewSonic VA240A-H | 24″ | 120Hz | Best High Refresh Rate Monitor |
| Xiaomi Redmi P27FBB-RA | 27″ | 75Hz | Best Biggest Screen Monitor |
| ASUS VA249HG | 24″ | 100Hz | Best Balanced All-Rounder Monitor |
Frequently Asked Questions
১৫,০০০ টাকার মধ্যে কোন মনিটর সবচেয়ে ভালো?
MSI PRO MP225 এবং ASUS VA249HG এই বাজেটে সবচেয়ে ভালো balanced monitor।
গেমিংয়ের জন্য কোন মনিটর ভালো?
ViewSonic VA240A-H কারণ এতে 120Hz refresh rate রয়েছে।
বড় স্ক্রিন চাইলে কোন মনিটর নেওয়া উচিত?
Xiaomi Redmi P27FBB-RA একটি 27-inch monitor, তাই বড় স্ক্রিনের জন্য এটি ভালো।
অফিস কাজের জন্য কোন মনিটর ভালো?
BenQ GW2291 দীর্ঘ সময় ব্যবহারের জন্য ভালো কারণ এতে Eye-Care Technology রয়েছে।
Final Recommendation
১৫,০০০ টাকার মধ্যে বর্তমানে বাজারে বেশ কয়েকটি ভালো মনিটর পাওয়া যায় এবং এই তালিকার প্রতিটি মনিটরই নির্ভরযোগ্য ব্র্যান্ডের।
যদি আপনি সেরা Overall Budget Monitor চান, তাহলে MSI PRO MP225 একটি চমৎকার অপশন।
যদি গেমিংয়ের জন্য স্মুথ এক্সপেরিয়েন্স চান, তাহলে ViewSonic VA240A-H (120Hz) নেওয়া ভালো।
আর যদি বড় স্ক্রিন চান, তাহলে Xiaomi Redmi 27-inch Monitor আপনার জন্য সবচেয়ে ভালো হবে।
এখন আপনার বাজেট যদি ১৫ হাজারের কম হয় তাহলে আমাদের ১০ হাজারে ৫টি সেরা মনিটর গাইডটি ফলো করতে পারেন।


