২০০০ টাকার মধ্যে ৬টি Best Smartwatch in Bangladesh (2026)

২০০০ টাকার মধ্যে সেরা স্মার্টওয়াচটি কিনতে চান? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমি Daraz, Pickaboo সহ অন্যান্য অনলাইন মার্কেটপ্লেস থেকে প্রায় 100+ স্মার্টওয়াচ Research করে সেরা ৬টি Smartwatch সিলেক্ট করেছি যেগুলোর দাম ১৪৩০ টাকা থেকে শুরু করে ২৩৫০ টাকা পর্যন্ত। এই স্মার্টওয়াচগুলো বর্তমান বাজারে সেরা ভ্যালু ফর মানি অফার করছে।
২০০০ টাকা এমন একটা বাজেট যে, এই বাজেটে বুঝে শুনে কিনলে অনেক ভাল SmartWatch পাওয়া সম্ভব। কিন্তু এই বাজেটে আবার অনেক পপুলার কিন্তু ফালতু মডেল আছে যেগুলো মার্কেটে পাওয়া যায়, এবং আপনি দোকানে গেলে দোকানদার ও আপনাকে ওগুলো সাজেস্ট করবে। কিন্তু আপনি কিনে ধরা খাবেন। তাই বুঝে শুনে রিসার্চ করে তারপর কিনার পরামর্শ থাকলো।
আরেকটা বিষয় আপনার বাজেট যদি ২০০০ এর কম হয়, অথবা আপনি জাস্ট একটা নরমাল Smartwatch হলেই হয়, তাহলে আমার ১০০০ টাকায় সেরা Smartwatch গাইডটিও দেখতে পারেন। অযথা টাকা নস্ট করার দরকার নেই।
তাহলে, চলুন দেখে নেওয়া যাক 6 Best Smartwatches Under 2000 Taka in Bangladesh (2026)।
Disclosure: PC Advice Pro is reader-supported. We suggest the best products based on our research and analysis. Some links in this article may be affiliate links. This means we may earn a small commission if you purchase through these links, at no extra cost to you.
SmartWatch Buying Guide – 2000 টাকায় স্মার্টওয়াচ কেনার আগে যা দেখবেন
যদি আপনি ২০০০ টাকার মধ্যে স্মার্টওয়াচ কিনতে চান, তবে কিছু বিষয় খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ডিসপ্লে নিয়ে ভাবুন। স্মার্টওয়াচের ডিসপ্লে বড় এবং পরিষ্কার হলে ব্যবহার করে মজা পাওয়া যায়। বেশিরভাগ বাজেট স্মার্টওয়াচে TFT ডিসপ্লে থাকে, তবে যদি AMOLED ডিসপ্লে পাওয়া যায়, তাহলে আরও ভালো অপশন হবে।
তারপর, ব্যাটারি লাইফ দেখতে ভুলবেন না। একটা স্মার্টওয়াচে ভালো ব্যাটারি লাইফ থাকা উচিত, যাতে আপনি নিয়মিত ব্যবহারেও ৫-৭ দিন চার্জ না দিয়েই চলতে পারেন। ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায়, সেটা একটা Extra Hassle.
ওয়াটারপ্রুফ ফিচারটাও জরুরি। IP68 বা IPX4 রেটিং থাকলে বৃষ্টিতে বা ঘামে কোনো সমস্যা হবে না, তবে মনে রাখবেন, পানিতে ডুবানো যাবে না।
এছাড়া, হেলথ ট্র্যাকিং ফিচার থাকলে আরও ভালো হবে। যেমন, হার্ট রেট মনিটর, SpO2 ট্র্যাকিং (ব্লাড অক্সিজেন), স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং—এগুলো আপনার স্বাস্থ্য মনিটর করতে সাহায্য করবে।
আর শেষ কথা, যদি স্মার্টওয়াচে Bluetooth calling এবং notification ফিচার থাকে, তাহলে আপনি কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন খুব সহজেই দেখতে পারবেন।
কিভাবে প্রোডাক্ট গুলো সিলেক্ট করা হয়েছে?
এখানে থাকা সব তথ্য সরাসরি প্রতিটি প্রোডাক্টের দেওয়া অফিসিয়াল স্পেসিফিকেশন, অনলাইন মার্কেটপ্লেস ডেটা এবং রিয়েল লাইফ এ ব্যাবহার কারীদের দেয়া মতামতের ভিত্তিতে সাজানো হয়েছে। এখানে কোনো অনুমান বা অতিরিক্ত ফিচার যোগ করা হয়নি।
প্রতিটি স্মার্টওয়াচকে তার বাস্তব ফিচার, সীমাবদ্ধতা এবং দৈনন্দিন ব্যবহার অনুযায়ী যাচাই বাছাই করে লিস্টে Include করা হয়েছে। এবং ঘড়ি গুলোর দাম নেয়া হয়েছে Daraz , Apple Gadgets, Pickaboo , Tech Land BD এবং Startech অনলাইন মার্কেটপ্লেস থেকে। মনে রাখবেন, অনলাইনে সকল প্রোডাক্ট এর দাম উঠানামা করে, তাই লেটেস্ট প্রাইস দেখার পরামর্শ থাকল।
Key Features
Feature | Details |
|---|---|
Display | 2.01″ TFT LCD, Full Touch (240 × 280) |
Bluetooth Calling | HD Calling via Bluetooth 5.0 |
Battery | 300mAh, Up to 7 days usage, 28 days standby |
Charging Time | Magnetic Charging (≈3 hours) |
Water Resistance | IP68 Water & Dust Resistant |
Health Tracking | Heart Rate, SpO2, Sleep & Stress Monitoring |
Sports Modes | 105+ Sports Modes |
Smart Features | Notifications, Music & Camera Control |
Watch Faces | 120+ Customizable (AI Watch Faces) |
ঘড়িটি আসলে কেমন ?
Oraimo Watch 5 Lite, বর্তমানে বাংলাদেশে ১৪৩০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টওয়াচ, যেখানে আপনি পাবেন 2.01 ইঞ্চি বড় ডিসপ্লে, Bluetooth calling সুবিধা এবং ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ। এছাড়া, 105টি স্পোর্টস মোড ও প্রয়োজনীয় ফিটনেস ট্র্যাকিং ফিচারগুলো থাকবে এই Smartwatch টিতে।
সাথে সাথে IP68 ওয়াটারপ্রুফ থাকায়, আপনি এটা সহজেই বৃষ্টি বা ঘামের মধ্যে ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে, এটি একটি ভ্যালু-ফর-মানি স্মার্টওয়াচ এই বাজেটে।
কারা কিনবেন:
- যারা কম বাজেটে Bluetooth calling smartwatch চান
- যারা বড় ডিসপ্লে ও স্টাইলিশ লুক পছন্দ করেন
- যারা daily use এর জন্য simple ও useful smartwatch চান
- যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চান
- যারা Student বা casual user
কারা কিনবেন না:
- যারা accurate/pro-level fitness tracking চান
- যারা AMOLED ডিসপ্লে বা premium build expect করেন
- যারা heavy use (especially calling) করবেন
- যারা built-in GPS চান
- যারা long-term durability নিয়ে খুব সিরিয়াস
Key Features
Feature | Details |
|---|---|
Display | 1.9″ TFT LCD, Full Touch (240 × 284) |
Bluetooth | Bluetooth 5.0 with HD Calling |
Battery | 300mAh, Up to 7 days usage, 28 days standby |
Charging Time | Magnetic Charging (~3 hours) |
Water Resistance | IP68 |
Health Features | Heart Rate, SpO2, Sleep & Stress Monitoring |
Sports Modes | 105+ Sports Modes |
Smart Features | Notifications, Music Control, Camera Control |
Watch Faces | 120+ Customizable (AI Watch Faces) |
ঘড়িটি আসলে কেমন ?
COLMI P81 স্মার্টওয়াচটি বর্তমানে বাংলাদেশের বাজারে ১৪৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এটি 1.9 ইঞ্চি ডিসপ্লে, Bluetooth calling এবং ৭ দিনের ব্যাটারি লাইফের সাথে খুবই জনপ্রিয় একটি বাজেট স্মার্টওয়াচ। 105টি স্পোর্টস মোড এবং হার্ট রেট, SpO2, স্লিপ ট্র্যাকিংসহ ফিটনেস ফিচারগুলো পেয়ে যাবেন এটি থেকে।
IP68 রেটিং থাকায় এটি পানিতে বা ঘামে ব্যবহার করতে পারলে সমস্যা হবে না। তবে, অতিরিক্ত পানিতে ডুবানো যাবে না। মোটামুটি এই দামে বেশ পারফেক্ট একটি Smartwatch.
কারা কিনবেন:
- যারা Bluetooth calling এবং SMS reply চান
- যারা কাস্টমাইজেবল watch faces এবং sport modes পছন্দ করেন
- যারা 7 days battery life চান
- যারা IP68 ওয়াটারপ্রুফ ফিচার চান
- যারা budget-friendly স্মার্টওয়াচ চান
কারা কিনবেন না:
- যারা advanced fitness tracking চান
- যারা AMOLED display বা premium build quality আশা করেন
- যারা heavy calling/use করার জন্য স্মার্টওয়াচ চান
- যারা built-in GPS চান
- যারা long-term durability নিয়ে বেশি সিরিয়াস
Key Features
Feature | Details |
|---|---|
Display | 2.01″ AMOLED HD (240 × 296 resolution) |
Bluetooth | Bluetooth 5.0 |
Battery | 350mAh (Up to 7 days usage, 45 days standby) |
Charging Time | ~3 hours |
Water Resistance | IP68 (Splash & Sweat-proof) |
Health Features | Heart Rate, SpO2, Sleep & Stress Monitoring |
Sports Modes | 105+ Sports Modes |
Smart Features | Bluetooth Calling, Music Control, Camera Control |
App Support | Haylou Fun (iOS & Android Compatible) |
ঘড়িটি আসলে কেমন ?
Haylou S6 বর্তমানে বাংলাদেশে ১৮৯০ টাকার কাছাকাছি দামে পাওয়া যাচ্ছে। এটি 2.01 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Bluetooth Calling এবং ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর IP68 ওয়াটারপ্রুফ রেটিং এর কারনে এটিকে ঘাম বা পানিতে ব্যবহার করতে পারবেন।
এছাড়া, এতে রয়েছে হার্ট রেট, SpO2, স্লিপ ট্র্যাকিং সহ 105টি স্পোর্টস মোড। Overall এটি মোটামুটি প্রিমিয়াম ডিজাইন এর একটি Smartwatch, যা আগের দেখানো দুটি মডেল থেকে এটাকে আলাদা করে।
কারা কিনবেন:
- যারা Bluetooth calling এবং sports modes চান
- যারা long battery life চান (up to 10 days)
- যারা stylish design এবং personalized watch faces চান
- যারা waterproof (IPX8) ফিচার চান
- যারা proactive health monitoring এবং fitness tracking চান
কারা কিনবেন না:
- যারা advanced fitness tracking চান
- যারা built-in GPS চান
- যারা high-end durability চান
Key Features
Feature | Details |
|---|---|
Display | 1.6″ AMOLED HD Touchscreen (320 × 360 resolution) |
Battery | 350mAh (Up to 7 days, 45 days in basic mode, 5.5 hours music play, 5 hours Bluetooth calling) |
Connectivity | Bluetooth 5.0 |
RAM | 384KB + 8MB |
Flash | 256KB (Expandable to 128MB) |
Water Resistance | 5 ATM |
Health Features | Heart Rate, SpO2, Sleep & Stress Monitoring |
App Support | Mibro Fit (iOS & Android Compatible) |
ঘড়িটি আসলে কেমন ?
Mibro T1 বর্তমানে বাংলাদেশের বাজারে ১৯৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এটি 1.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 350mAh ব্যাটারি দিয়ে ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়, বেসিক মোডে এটি ৪৫ দিন পর্যন্ত চলে।
Bluetooth 5.0 এবং 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং এর সাথে এটি ফিটনেস ট্র্যাকিং এবং কলিং ফিচার দিয়ে একটি ব্যালান্সড স্মার্টওয়াচ। হার্ট রেট, SpO2, স্লিপ ট্র্যাকিংসহ আপনি Essential সব ফিচার ই পেয়ে যাবেন এটি থেকে। এবং Mibro বেশ প্রিমিয়াম ব্রেন্ড বাংলাদেশে, সো রিসেল ভেলু ও ভাল পাবেন বিক্রি করতে গেলে।
কারা কিনবেন:
- যারা AMOLED display চান
- যারা Bluetooth calling এবং music control চান
- যারা long battery life (up to 45 days) চান
- যারা 5 ATM waterproof ফিচার চান
- যারা health tracking (heart rate, SpO2) এবং sleep analysis চান
কারা কিনবেন না:
- যারা premium fitness tracking (pro-level features) চান
- যারা built-in GPS চান
- যারা high-end durability চান
Key Features
Feature | Details |
|---|---|
Display | 2.02″ HD TFT Display (320 × 502 pixels) |
Bluetooth | Bluetooth 5.0 |
Battery | 350mAh, Up to 10 days battery life |
Water Resistance | IPX8 |
Sports Modes | 100+ Sports Modes |
Health Features | Heart Rate, SpO2, Sleep Monitoring |
Smart Features | Music Control, Camera Control, Notifications, Voice Command |
ঘড়িটি আসলে কেমন ?
QCY Watch GS স্মার্টওয়াচটি বর্তমানে বাংলাদেশে ১৯৫০ টাকার মধ্যে পাওয়া যায়। এটি 2.02 ইঞ্চি ডিসপ্লে, Bluetooth calling এবং 10 দিনের ব্যাটারি লাইফ অফার করে।
এতে রয়েছে 100+ স্পোর্টস মোড, হার্ট রেট, SpO2, স্লিপ ট্র্যাকিংসহ প্রয়োজনীয় ফিটনেস tracking Features. QCY মূলত TWS ব্র্যান্ড হিসেবে বেশি পরিচিত বাংলাদেশে। কিন্তু তাদের Smartwatch Lineup গুলোও বেশ জোশ।
কারা কিনবেন:
- যারা Bluetooth calling ও sports tracking চান
- যারা 10-day battery life চান
- যারা waterproof ফিচার চান
- যারা stylish design পছন্দ করেন
কারা কিনবেন না:
- যারা advanced fitness tracking চান
- যারা AMOLED display চান
- যারা premium build quality আশা করেন
Key Features
Feature | Details |
|---|---|
Bluetooth | 5.0 |
Display | 1.81″ (240 × 286 resolution) |
Waterproof | IPX4 |
CPU | Jerry JL7012F6 |
Memory | 64MB |
Battery | 230mAh, 3-7 days battery life |
Charging | Magnetic Charging |
Smart Features | Real-time weather updates, Sports Modes, 22 Language Options |
ঘড়িটি আসলে কেমন ?
Hoco Bluetooth Calling Smart Watch বাংলাদেশের বাজারে বর্তমানে ২১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এটি maximum টাইম ই স্টক আউট থাকে যা দেখলাম। কিন্তু Hoco ব্র্যান্ড এর maximum প্রোডাক্ট এর সাথেই আমার Personal Experince ভাল।
সো Overall বাজেট বিবেচনায়, এটা আমাদের ২০০০ টাকা বাজেট রেঞ্জ থেকে একটু বেশি হলেও, আমার কাছে বেশ বেশ বেলেন্সড একটা Smartwatch মনে হয়েছে, তাই সাজেস্ট করলাম।
কারা কিনবেন:
- যারা Bluetooth calling ও sports modes চান
- যারা lightweight এবং stylish design পছন্দ করেন
- যারা real-time weather updates চান
কারা কিনবেন না:
- যারা advanced health tracking চান
- যারা premium display বা premium build চান
Final Verdict – কোন স্মার্টওয়াচ আপনার জন্য সেরা?
২০০০ টাকা মোটামুটি একটি স্ট্যান্ডার্ড বাজেট—খুব বেশি না, আবার খুব কমও না। তাই এই বাজেটে বর্তমান বাজারে এগুলোই সেরা অপশন–
Oraimo Watch 5 Lite → যদি আপনার প্রায়োরিটি হয় Bluetooth কলিং আর ফিটনেস ট্র্যাকিং।
COLMI P81 → যদি আপনি স্পোর্টস মোড এবং Long Life ব্যাটারি চান।
Haylou S6 → যদি আপনি AMOLED ডিসপ্লে এবং Health ট্র্যাকিং চান।
Mibro T1 → যদি আপনি Upto ৫ ATM ওয়াটারপ্রুফ এবং Bluetooth কলিং চান।
QCY Watch GS → যদি আপনি ১০ দিনের ব্যাটারি Backup আর স্পোর্টস ট্র্যাকিং চান।
Hoco Y26 → যদি আপনি real-time weather এবং লাইটওয়েট ডিজাইন চান।







